নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম :: চট্টগ্রামের পতেঙ্গায় স্পীড বোট, লাল বোটের মাঝি ও হেল্পারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন স্বনামধন্য ব্যবসায়ী সীওয়েভ মেরিনের সিইও লায়ন শেখ মো: সামিদুল হক।
৩০ মার্চ (বৃহস্পতিবার)ব্যক্তিগত উদ্যোগে স্পীড বোট ও লাল বোটের প্রায় ২৫০ জন চালক ও হেল্পারদের মাঝে তিনি ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় লায়ন শেখ মো: সামিদুল হক বলেন, “ পবিত্র মাহে রমজান ও ইসলামের মূলনীতি হলো সমাজে একে অন্যের পাশে দাঁড়ানো। আমাদের শিপিং ব্যবসায়ের সাথে এই স্পীড বোট ও লাল বোটের চালক হেল্পাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া আমার প্রতি তাদের ভালোবাসার সামনে আমার এই উদ্যোগ খুবই সামান্য। শিপিং ব্যবসায়ের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের মাঝেও ইফতার বিতরণ কার্যক্রমের ইচ্ছা পোষণ তিনি।
উল্লেখ্য, লায়ন শেখ মো: সামিদুল হক শিপিং, ফ্রেইট ফরোওয়ার্ডিং, আইটিসহ নানা ব্যবসার সাথে জড়িত। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও রয়েছে তার অসামান্য অবদান। তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫ বি ৪- বাংলাদেশের ডিস্ট্রিক চেয়ারপার্সন। বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডিং এসোসিয়েশন, জাপান বাংলাদেশ চেম্বার, বাংলাদেশ চায়না চেম্বার, দ্যা চিটাগং চেম্বার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এসোসিয়েশনের তিনি সদস্য। এছাড়া তিনি ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার অর্থ সম্পাদক।







