সীন্দবাদ ডেস্ক: গার্মেন্টস শিল্প শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ২৩ হাজার টাকা ঘোষণা এবং অবিলম্বে মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল ইন্ড্রাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের (আইসিবি) ।

শনিবার , ১৮ ফেব্রুয়ারি ইন্ড্রাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের (আইসিবি) কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি মোতাবেক আইসিবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটি ও গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ জি–স্কপ’র উদ্যোগে এই শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

আইসিবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন আইসিবির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি চন্দন কুমার দে। উপস্থিত ছিলেন জিয়াউল হক সুমন, মো. সোহেল হক, বেলাল হোসেন, মো. সাগর, শাহেনেওয়াজ, নুরুল আবছার, বাদল কন্তি নাথ, একে এম শহীদুল্লাহ, মো. ফয়েজ, হারুনুর রশিদ, মো. এমরান হোসেন প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল নগরির সাগরিকা মোড় থেকে শুরু করে অলংকার মোড়ে গিয়ে শেষ হয়।